নভেম্বরেও স্কুল খোলা না গেলে অটোপাস: প্রাথমিক সচিব

০৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১০ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষাভিত্তিক মূল্যায়ন করতে বিদ্যমান সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী অক্টোবর ও নভেম্বরকে টার্গেট করে এই  সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। স্কুল খুললে এর উপর পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন হবে।

তবে স্কুল খোলা সম্ভব না হলে অটোপাস ছাড়া উপায় থাকবে না বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আজ রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আকরাম আল হোসেন বলেন, করোনার মধ্যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে তা অনিশ্চিত। তবে অক্টোবর ও নভেম্বরে স্কুল খোলা যেতে পারে। সেটির প্রস্তুতি নিয়ে দুটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে চূড়ান্ত করা হয়েছে। যে মাসে স্কুল খোলা যাবে সেই সিলেবাসের আলোকে মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের উন্নীত করা হবে।

তিনি বলেন, স্কুল খোলা না গেলে পরীক্ষা ও মূল্যায়ন করাও সম্ভব হবে না। তখন অটোপাস ছাড়া উপায় থাকবে না। পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

সচিব বলেন, ‘ঝরে পড়া রোধে নানা পদক্ষেপ নিয়েছি। বয়স্কদের সাক্ষরতার হার বৃদ্ধি করা হবে। করোনায় অনেক কিন্টারগার্টেন স্কুল বন্ধ হতে পারে, সেসব স্কুলের আশেপাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে আমরা নির্দেশনা দিয়েছি।’

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬