প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫ মিলিয়ন ডলার দেবে জাপান

২৭ আগস্ট ২০২০, ০৭:১৯ PM

© ফাইল ফটো

দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য জাপানি অনুদান সহায়তা (পিইডিপি৪)’ শীর্ষক নোট বিনিময় ও প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো স্ব স্ব সরকারের প্রতিনিধিত্বকারী হিসেবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকায় অবস্থিত জাপানি দূতাবাস জানায়, পিইডিপি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য এক অনন্য জাতীয় উন্নয়ন কৌশল। ২০১১ সাল থেকে জাপান সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ (এসডব্লিউপি)- এর অধীনে অন্যান্য উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় পিইডিপি প্রকল্পে সহায়তা করে আসছে।

এর আগে, পিইডিপি৩-এর অধীনে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার মান সম্পর্কিত বিভিন্ন অর্জনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালে পিইডিপি-৪ শুরু হয়। সবার জন্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জোর দিয়ে সহায়তা প্রদান করে আসছে জাপান।

দূতাবাস জানায়, এক দশকেরও বেশি সময় ধরে নীতি জোরদারকরণ, পাঠ্যপুস্তক ও শিক্ষাদানের উপকরণের উন্নয়ন, স্কুল পরিচালনা এবং শিক্ষকদের প্রশিক্ষণের উন্নতির সমন্বয়ে বিভিন্ন পদ্ধতির পাশাপাশি এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

পদত্যাগপত্র জমা দিলেন জাকসু নেতা জিসান
  • ০৯ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬