প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও বাড়লো

২৭ আগস্ট ২০২০, ০১:৪৪ PM

© ফাইল ফটো

দেশে কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সচিব বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হলো।

গত কয়েক দিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, দেশে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।

 

পদত্যাগপত্র জমা দিলেন জাকসু নেতা জিসান
  • ০৯ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬