প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির

২৬ আগস্ট ২০২০, ১০:৪৩ PM

© সংগৃহীত

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শূন্য পদে নিয়োগে দীর্ঘসূত্রিতা দূর করতে প্যানেল পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় অংশ নেন কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়।

সভায় জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা ও ব্যয় বৃদ্ধি পরিহার করে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে বড় একটি প্রকল্পকে দু’টি ভাগে ভাগ করে ২টি প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়। যেখানে প্রথম ভাগে থাকবে জমি অধিগ্রহণ, ভরাট ও বাউন্ডারি নির্মাণ। আর দ্বিতীয় ভাগে থাকবে প্রকল্পটির বাকি উন্নয়ন কাজ।

সভায় আমদানি রফতানির সাথে বিএসটিআইর কার্যক্রমের সম্পর্ক রয়েছে। পায়রা বন্দরের কাছাকাছি বিএসটিআইর একটি প্রকল্প গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সদস্যসহ, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সূত্র: বাসস

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬