প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত চিঠি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

২৩ আগস্ট ২০২০, ০৭:৩১ PM

© টিডিসি ফটো

জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় অর্থ মন্ত্রণালয় কতৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবিতে ফেনী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট, ফেনী জেলা শাখার নেতারা।

আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সমন্বয়ক ও ফেনী জেলা শাখার আহবায়ক মহিউদ্দিন খোন্দকার, যুগ্ম-আহবায়ক মো. ছেরাজুল ইসলাম, মো. জসিম উদ্দিনসহ জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আজ আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মানা না হলে আগামীতে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচী পালন করবো।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬