আজ টিভিতে প্রাথমিকে ৮ বিষয়ের ক্লাস

২০ আগস্ট ২০২০, ০৯:২০ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও শিক্ষা কার্যক্রম সচল রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সংসদ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। আজ বৃহস্পতিবার প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির তিন বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। বিকেলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য বেতারে ক্লাস প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকাল ৯টা ১৫ মিনিট থেকে বেলা ১০টা ১৫ মিনিট পর্যন্ত প্রাথমিকের ক্লাস প্রচার করা হবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে। তবে রেডিও ক্লাস সম্প্রচার হবে ১৫ মিনিট করে।

প্রাথমিকের যেসব ক্লাস:

সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিক শ্রেণির ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন ক্লাস, সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির গণিত ক্লাস, ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে।

অন্যদিকে বিকাল ৪টা ৫ মিনিট থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বেতারে ক্লাস শুরু হয়ে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৫টি ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ১৫ মিনিট করে প্রচার করা হবে।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬