প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে নয়, স্কুলে নেয়ার প্রস্তাবনা

১৯ আগস্ট ২০২০, ০১:৪৭ PM

© ফাইল ফটো

চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) কেন্দ্রীয়ভাবে নেয়া হবে না। স্কুলে স্কুলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। আজ বুধবার (১৯ আগস্ট) এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি আরও বলেন, পরীক্ষা না হলে মেধাবৃত্তি দেয়া হবে না এ বছর। সেই সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে রেখে বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক বিভিন্ন নিদের্শনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মাস্ক পরা, হাত পরিষ্কার, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীদের সুরক্ষায় স্বাস্থ্য নিরাপত্তামূলক এমন ৫০টির বেশি নির্দেশনা তৈরি করা হয়েছে। এ সবগুলো বিষয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

 

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬