শ্রুতিমধুর নয় এমন প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

০৬ আগস্ট ২০২০, ০৫:২৮ PM

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেগুলোর নাম শ্রুতিমধুর নয় সেগুলোর নাম পরিবর্তনের করা হবে। সম্প্রতি দেশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন পরিচালক খালিদ আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে যা শ্রুতিমধুর নয় এবং ভাষা ও সংস্কৃতির সাথে সুশােভন নয়। যা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। এরূপ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেশের ভাষা ও সংস্কৃতির সাথে সামগ্স্য রেখে শােভনীয় নামকরণের প্রস্তাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩০ আগস্ট, ২০২০ তারিখের মধ্যে অ অধিদপ্তরে প্রেরণ করার জন্য অনুরােধ করা হল।

বিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের উদাহরণ স্বরূপ উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে নীলফামারী জেলাধীন সদর উপজেলার মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬