প্রাথমিক শিক্ষার উন্নয়নে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে

০১ আগস্ট ২০২০, ০৯:২৩ PM
মো. আকরাম-আল-হোসেন

মো. আকরাম-আল-হোসেন © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে দেশের প্রতিটি জেলায় একজন করে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

সিনিয়র সচিব বলেন, তথ্য-প্রযুক্তিতে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে একজন করে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আমি বলবো এই বিষয়ে জেলা শিক্ষা অফিসারদের সঙ্গে আলাপ করে দ্রুত কাজ করার। এটুআই প্রকল্পের সঙ্গে আলাপ করে বিষয়টি আমরা দেখবো।

আকরাম-আল হোসেনকে ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ সংযুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও ওই অনুষ্ঠানে যুক্ত হন।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬