শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের নির্দেশ দিয়েছে মাউশি

২৩ জুলাই ২০২০, ১১:৪৮ AM

© ফাইল ফটো

দেশে মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রধানে শিক্ষার্থী নির্বাচন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল বুধবার উপবৃত্তি প্রধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে মাউশি।

চিঠিতে, উপবৃত্তির জন্য শিক্ষার্থীর নির্বাচনের বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হয়েছে। ২০২০ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নির্বাচন করে আগামী ৩১ আগস্টের মধ্যে তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জি টু পি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানা গেছে, এসইডিপি প্রকল্পের আওতায় সমন্বিত উপবৃত্তি স্কিমে ২০১৯-২০ অর্থবছর থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে। তবে, এ স্কিমের অপারেশন ম্যানুয়াল উল্লেখিত পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করার সময় সাপেক্ষ। করোনা মহামারির বিষয়টি মাথায় রেখে চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিশেষ নীতিমালা অনুযায়ী উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে।

ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬