টিভিতে প্রাথমিকের তিন বিষয়ের ক্লাস আজ

২০ জুলাই ২০২০, ০৯:০৩ AM

© ফাইল ফটো

মহামারি করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। আজ সোমবার প্রাথমিকের প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির তিনটি বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ৯টা ১৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত প্রাথমিকের ক্লাস সম্প্রচার করা হবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।

দেখা গেছে, গত শনিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। এ রুটিনে ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্লাস সম্প্রচারের তালিকা উল্লেখ করা হয়েছে। নতুন রুটিনে প্রতিদিন তিনটি করে ক্লাস রাখা হয়েছে। আগামী সপ্তাহে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তার শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

সোমবার প্রাথমিকের যে সকল ক্লাস

সকাল ৯টা ১৫ মিনিটি থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপভিত্তিক আনন্দদায়ক শিখন, সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) ক্লাস, ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণির বাংলা (পুনঃপ্রচার) ক্লাস সম্প্রচার করা হবে।

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950