করোনায় প্রাথমিকের আরও এক শিক্ষকের মৃত্যু, আক্রান্ত ৫৪২

১৮ জুলাই ২০২০, ১১:৫৪ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫৪২ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ১১ শিক্ষক, এক জন কর্মকর্তা ও এক জন কর্মচারী মারা গেছেন। আর এ পর্যন্ত সুস্থও হয়েছেন শতাধিক। এদিকে গতকাল শুক্রবার একজন শিক্ষক মারা গেছেন, নতুন করে ৮ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ২০ জন।

শনিবার (১৮ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।

ডিপিই’র তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিকের ৪১০ জন শিক্ষক, ৬৭ জন কর্মকর্তা, ৪৪ জন কর্মচারী ও ২১ জন শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন শিক্ষক, এক জন কর্মকর্তা ও এক জন কর্মচারী মারা গেছেন। আর এ পর্যন্ত ১০২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ৭২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা, কর্মচারী ৯ ও ৮ জন শিক্ষার্থী রয়েছেন।

দেখা গেছে, আক্রান্তকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১৩৮ জন, খুলনায় ৫৩ জন, বরিশালে ২৯ জন, সিলেটে ৫২ জন, রংপুরে ২৯ জন এবং ময়মনসিংহে ১৬ জন রয়েছেন। হিসাব অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত প্রাথমিক শিক্ষকদের মধ্যে অনেকের অবস্থা মুমূর্ষু। নিজ উদ্যোগেই নানাভাবে চিকিৎসা নিচ্ছেন তারা। নিম্ন বেতনের প্রাথমিক শিক্ষকরা কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে বড় ধরনের সংকটে পড়েছেন। পরিবারের সদস্যরাও কেউ কেউ আক্রান্ত হয়েছেন।

 

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close