রাতে দখল স্কুলের মাঠ, দিনে উদ্ধার করল ক্ষুদে শিক্ষার্থীরা

১১ জুলাই ২০২০, ০৮:৫৬ AM

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর ঠাকুরগাঁও রোড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে দখল করা স্কুলের মাঠটি শুক্রবার দিনের আলোয় খুদে শিক্ষার্থীরা দখলমুক্ত করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় অভিভাবক ও বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা টিনের বেড়া খুলছে এবং মাঠ থেকে তা অপসারণ করছেন।

জানা যায়, ১৯৮৭ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৩ সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণ হয়। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৩৩ শতক। এরমধ্যে, ১৫ শতক জমির ওপর বৃহস্পতিবার দিবাগত রাতে আজিজার রহমান গামা, মো. মোস্তাফিজুর রহমান লিংকন ও মোস্তাক আহম্মেদ নিশাত নামে কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের মাঠে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন। পৈত্রিক ও ক্রয় সূত্রে তারা জমির মালিক দাবি করে সাইনবোর্ডও লাগিয়ে দেন।

শুক্রবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানায় তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে দেওয়া টিনের বেড়া অপসারণ করে। শিক্ষার্থীদের একজন জয়নুল বলে, ‘‌এটা আমাদের খেলার মাঠ, এখানে কেন টিনের বেড়া দেওয়া হবে?’ রাহুল, শায়লা, মনোয়ার ও আজিজার বলে, ‘আমাদের বিদ্যালয়ের খেলার মাঠে কোনও বেড়া থাকতে দেবো না। আমাদের খেলার মাঠ দখল করলে আমরা খেলবো কীভাবে?’

বিদ্যালয়ের মাঠ দখল করে টিনের বেড়া দিয়ে দেওয়া হয়এ বিষয়ে জানতে চাইলে জমির মালিকানা দাবি করা মোস্তাফিজুর রহমান লিংকন বলেন, আমি আমার জমিতে বেড়া দিয়েছি। তারা জোর করে সেসব অপসারণ করেছে। তিনি বলেন, এর আগেও আমি সেখানে বাঁশের বেড়া দিয়েছিলাম এবং গাছ রোপণ করেছিলাম। সেগুলোও অপসারণ করা হয়েছে। আমার কাছে কাগজ ও প্রমাণ রয়েছে, জমির মালিক আমি।

৭ নম্বর ঠাকুরগাঁও রোড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার বলেন, আমি সকালে খবর পেয়ে এসে দেখি বিদ্যালয়ের মাঠে টিনের বেড়া দিয়ে দখল করা হয়েছে। এ বিষয়ে আমার কোনও যোগাযোগ কেউ করেনি আর আমি জানতামও না যে এ প্রশ্নে কারও কোনও দাবি দাওয়া রয়েছে। আমি শুধু জানি আমার বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৩৩ শতক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, স্কুলের জমি দখল করার ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬