তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৫ ডিসেম্বর ২০১৯, ০১:০২ PM
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) বিকল্প ভাবতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় শেখ হাসিনা বলেন, ‘পরীক্ষার নামে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পরীক্ষা দিতে দিতে বাচ্চারা ক্লান্ত। পরীক্ষা কোমলমতি বাচ্চাদের শেষ করে দিচ্ছে। এখান থেকে বেরিয়ে এসে বিকল্প কিছু বের করতে হবে’। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাচ্চাদের কাঁধে অনেক বেশি বই চাপিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাদের ওপর থেকে বইয়ের বোঝা কমাতে হবে। পিইসি না নিতে বিভিন্ন জায়গা থেকে আলোচনা হচ্ছে। আমিও একমত এই পরীক্ষা না নিতে। প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার প্রয়োজন নেই। পরীক্ষা হবে; তবে সেটি স্কুলের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে। সেখানেই মার্কিং হবে।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, পড়াশোনার চেয়ে বাচ্চাদের বেশি করে খেলাধুলার দিকে নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খেলাধুলার পরিবেশ তৈরির কথাও বলেছেন। প্রধানমন্ত্রী কোমলমতি শিশুদের বইয়ের ভার কমাতে বলেছেন।

প্রসঙ্গত, পিইসি পরীক্ষা উঠিয়ে দেওয়ার বিষয়ে ২০১৬ সালে অলোচনা হয়েছিল। তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার পিইসি পরীক্ষা তুলে দেওয়ার কথা বলেছিলেন। যদিও পরে তা কার্যকর হয়নি।

ট্যাগ: পিইসি
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950