স্কুলছাত্রের ঘরের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ ছাত্রীর লাশ

২১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৬ PM

© টিডিসি ফটো

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রের বসতঘরের মাটি খুঁড়ে নিখোঁজ হওয়া এক শিশুশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওই স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় রিয়াজ আহম্মেদ কানন (১৩) নামক ওই স্কুলছাত্রের ঘরের মাটি খুঁড়ে সুমনা হক (৯) নামের ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিলো।

অন্যদিকে, আটক রিয়াজ আহম্মেদ একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

লাশ উদ্ধার ও আটকের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, সুমনা হক গত ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি জিডি করেন। মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় পাশের বাসায় খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমনা। এরপর থেকে প্রতিবেশী ইয়াসিন হাবীব কানন ও তার ছেলে রিয়াজের ওপর নজরদারি শুরু হয়।

পরে বৃহস্পতিবার রাতে রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি সে স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে তার বসতঘরের মাটি খুঁড়ে সুমনার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, কি কারণে স্কুলছাত্রীটিকে হত্যা করা হয়েছে এখনই তা বলা যাচ্ছে না। মরদেহটির ময়নাতদন্ত করা হবে। পাশপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়া সন্দেহে রাতভর নির্যাতন, মাদক সে…
  • ১০ আগস্ট ২০২৬
একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬