সমাপনী-ইবতেদায়ীতে বহিষ্কৃতদের পরীক্ষা ২৪-২৮ ডিসেম্বর

২০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় বহিস্কার হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব পরীক্ষা আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর আয়োজন করে ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

ইবতেদায়ীতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেয়া হবে। এসব পরীক্ষা প্রতিদিন দু'টি ধাপে আয়োজন করা হবে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির গণমাধ্যকে বলেন, তিনি বলেছেন, ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন কারণে পরীক্ষার হলে বহিস্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে যে সকল বিষয়ে বহিস্কার করা হয়েছে সেসব বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, চলতি বছর সমাপনী-ইবতেদায়ী পরীক্ষার হলে অনৈতিক পন্থা অবলম্বন করায় বিভিন্ন বিষয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। বহিস্কার হওয়ার শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের দিতে সুযোগ দেয়া হয় না। পরে এ বিষয়ে আদালতে রিট হলে আদালত থেকে এমন নির্দেশনা দেয়া হয়।

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়া সন্দেহে রাতভর নির্যাতন, মাদক সে…
  • ১০ আগস্ট ২০২৬
একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬