প্রশ্নফাঁসের দায়ে তিন শিক্ষক বরখাস্ত

১৩ ডিসেম্বর ২০১৯, ১০:০১ AM

© সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার ৩টি বিদ্যালয়ের তিন জন সহকারী শিক্ষকে প্রাথমিক সমাপনী পরীক্ষার দুই কেন্দ্রে প্রশ্নফাঁসসহ অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িত তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, পিইসি পরীক্ষায় গত ২০ নভেম্বর সাধারণ বিজ্ঞান পরীক্ষার দিন উপজেলার পোড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধর্ম পরীক্ষার দিন মশ্মিমনগর কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। বিজ্ঞানের প্রশ্ন কেন্দ্রে আসার পর কেন্দ্র সচিব পরিমল বাবুর মাধ্যমে নৈশ প্রহরী কাম-দপ্তরী মাসুদ রানার হাত হয়ে চলে যায় পার্শ্ববর্তী বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিতের হাতে। তিনি প্রশ্নের সমাধানকৃত উত্তরপত্র একই এলাকার আড়সিংগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটোকপি মেশিনে ৪টি কপি করেন।

বরখাস্তকৃতরা হলেন উপজেলার বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিত্র রায়, মশ্মিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান এবং হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার সরকার।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে পরীক্ষার রুমে রুমে সেই উত্তর সরবরাহ করার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ঝটিকা অভিযান চালান। তিনি আড়সিংগাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেন। ওই দিনই ইউএনও আহসান উল্লাহ শরিফীর নির্দেশে শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস জড়িতদের অফিসে তলব করে কেন্দ্র সচিব পরিমল, সহকারী শিক্ষক সৌমেনসহ ঘটনার সাথে জড়িত ১৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ করেন।

উপজেলা শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস জানান, দুই কেন্দ্রে অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬