প্রাথমিকের সিনিয়র শিক্ষিকাকে বেধড়ক পিটুনি জুনিয়রের (ভিডিও)

১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯ AM
অভিযুক্ত প্রাথমিক শিক্ষিকা মোসা. লিপি বেগ‌ম

অভিযুক্ত প্রাথমিক শিক্ষিকা মোসা. লিপি বেগ‌ম © ফেসবুক

বরিশালের মুলাদী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর করেছেন অপর জুনিয়র শিক্ষিকা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩ নম্বর পশ্চিম কমিশনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযুক্ত ওই জুনিয়র শিক্ষিকার নাম মোসা. লিপি বেগ‌ম। লিপি ৯৩ নম্বর পশ্চিম কমিশনার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

শিক্ষিকাকে জুনিয়র শিক্ষিকা কর্তৃক শিক্ষার্থী ও স্থানীয়দের সামনে মারধরের বিষয়টি নৈতিকতার অবক্ষয় বলে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনা উপজেলা শিক্ষা কার্যালয় তদন্ত করে প্রতিবেদন জেলা শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছে। এ বিষয়ে আহত শিক্ষিকা থানায় অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন, ‘সহকারী জুনিয়র শিক্ষিকা চলতি বছরের মার্চে বিদ্যালয়ে আসেন। তার বাড়ি মুলাদী হলেও থাকেন বরিশালে। বিদ্যালয়েও অনেক বিলম্বে আসেন। ইচ্ছে মতো চলার কারণে শিক্ষা অফিসকে আগেও জানানো হয়েছে। এবিষয়ে তাকে কিছু বললে তিনি রেগে যান। এর আগে আমার বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন।’

এ বিষয়ে অভিযুক্ত সহকারী জুনিয়র শিক্ষিকা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষিকার অপরাধের বিষয়ে শিক্ষা অফিসে অভিযোগ করেছেন তিনি।

পড়ুন: প্রাথমিকে শিক্ষক বদলি পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে

জানা গেছে, ওই বিদ্যালয়ে গত শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পরীক্ষা চলাকালীন দুই শিক্ষিকার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রেণি কক্ষের দরজা বন্ধ করে হঠাৎ জ্যেষ্ঠ শিক্ষিকাকে মারধর করে সহকারী জুনিয়র শিক্ষিকা। এসময় চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষিকাসহ আশপাশের লোকজন জড়ো হন। পরে সবার সামনে জ্যেষ্ঠ শিক্ষিকাকে মারধর করেন জুনিয়র শিক্ষিকা।

এটি কেউ মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। তাতে দেখা গেছে, জুনিয়র ওই শিক্ষিকা জ্যেষ্ঠ শিক্ষিকাকে উপুড় করে দুই পায়ের মধ্যে আটকে ধরেছেন। এক হাত দিয়ে মাথা চেপে ধরে অন্য হাত দিয়ে থাপ্পড় দিয়ে যাচ্ছেন। এ সময় অন্য এক নারী তাদের ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা দাঁড়িয়ে দেখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা আহত শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে তিনিও হাসপাতালে যান। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

বরিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া লিখিত অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার।

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬