কিশোরগঞ্জের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ভৈরবের মাছুম মিয়া

১১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এর জেলা পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন পলতাকান্দা সৃজনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাছুম মিয়া।

জানা গেছে, সৃজনশীল ধারায় প্রশ্নপত্র তৈরি করার যোগ্যতা ও মূল্যায়ন করার দক্ষতা, নিয়মানুবর্তিতা, পাঠদানে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়া, শিক্ষামূলক প্রকাশনা ও শিক্ষার্থীদেরকে সহজে বুঝানোর কৌশল প্রয়োগ সহ এমন ২৭টি বিষয়ে বিশেষ ভূমিকা থাকায়তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ঘোষণা করা হয়। 

মোঃ মাছুম মিয়া ২০১০ সালে সহকারী শিক্ষক হিসেবে তেয়ারীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি নিজেও এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে ২০১৫ সালে ভৈরব পৌরসভার পলতাকান্দা সৃজনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন।

বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে হোম ভিজিট, উঠান বৈঠক ও মা সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করেন। সঠিক সময়ে বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থান, সঠিক সময়ে শ্রেণিতে গমন ও শিখন শেখানোর কৌশল প্রয়োগ, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান, সুদক্ষ বাচন ভঙ্গি এবং উপকরণ ব্যবহারের মাধ্যমে ক্লাসকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলেন।

এভাবেই বিদ্যালয়ের সার্বিক ফলাফলে সফলতা এসেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে সফলতা লাভ করিয়েছেন। তার আচার-আচরণ, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম স্নেহ-ভালোবাসা, কর্ম তৎপরতা, বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং বিদ্যালয়ে বিভিন্ন সহযোগিতামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অন্তরে একজন প্রিয় শিক্ষক হয়ে ওঠেন।

তিনি ভালোবাসেন শিক্ষার্থীদের মনে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে, তিনি ভালোবাসেন শিক্ষার্থীদেরকে কল্পনার রাজ্যে ছেড়ে দিতে। তিনি বিশ্বাস করেন, ‘আজকের আমার ক্লাসেরই কেউ না কেউ একদিন প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন।’ তিনি শিক্ষক বাতায়নে ও মুক্তপাঠে একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।

মোঃ মাছুম মিয়া একজন দক্ষ সংগঠকও। তিনি শিক্ষক সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন তেয়ারীর চর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। বর্তমানে ঐ ছাত্র সংসদের সম্মানিত উপদেষ্টা। তিনি অবসর সময়ে কবিতা ও গল্প লিখতে ভালবাসেন। তার লেখা কবিতার বই রয়েছে।

মোঃ মাছুম মিয়ার ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল একজন শিক্ষক হবেন। তিনি ভৈরব উপজেলা তেয়ারীর চর গ্রামে বেপারি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ রইছ উদ্দীন বেপারি।

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950