দুই ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২

০৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ AM

© সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে টাকা চুরির অভিযোগে রাকিব হাওলাদার (৯) ও হৃদয় বয়াতি (১১) নামের দুই শিশু শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয়া কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত রাকিব উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের তাজাম্মেল হাওলাদার এর ছেলে এবং হৃদয় বয়াতি একই গ্রামের রুবেল বয়াতির ছেলে। এরা দুজনেই এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশ নিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সে রাতেই নির্যাতিত রাকিব হাওলাদারের মা রাশিদা বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে নির্যাতনকারী মুদি দোকানি খলিলুর রহমান ও তার ছেলে মেহেদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিব হাওলাদার ও তার বন্ধু হৃদয় বয়াতি শনিবার দুপুরে খলিলুর রহমানের মুদি দোকানের সামনে থেকে যাওয়ার সময় খলিলুর রহমান ও তার ছেলে মেহেদি হাসান তাদের বাড়ীর মধ্যে ডেকে নিয়ে যায়। এ সময় টাকা চুরির মিথ্যে অভিযোগ এনে উঠোনের একটি গাছের (কাফুলা গাছ) সঙ্গে তাদের বেঁধে নির্মম নির্যাতন চালায়। এসময় প্রতিবেশীরা নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় শিশুদুটিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬