মাঠে খেলতে না দেয়ায় থানায় এসে কেঁদে কেঁদে অভিযোগ শিক্ষার্থীর

০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭ AM
 আহম্মেদ বিন কাদেরী

আহম্মেদ বিন কাদেরী © সংগৃহীত

মাঠে খেলতে না দেয়ায় থানায় এসে কেঁদে কেঁদে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর অভিযোগ করেছে ৭ বছরের শিশু আহম্মেদ বিন কাদেরী। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় এসে অভিযোগের এ ঘটনা ঘটে। এতো অল্প বয়সে কাদেরী একাই থানায় এসে যে অভিযোগ করেছে তা দেখে হতভম্ব হয়ে পড়েন অনেকেই।

জেলার নাচোল সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অভিযোগকারী শিশু কাদেরী।

নাচোল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরী ও তার সহপাঠীরা পাশের মাঠে খেলতে যায়। এ সময় ওই মহল্লার গৃহবধূ মমতাজ ও মাসুদা তাদের খেলতে বাধা দেয়।

বিষয়টি মেনে নিতে পারেনি শিশু কাদেরী। সে থানায় এসে কেঁদে কেঁদে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। কাদেরীর এমন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনিসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা। পরে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের থানায় ডেকে এনে কাদেরীর বিষয়টি সমাধান করা হয়।

 

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬
মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত 
  • ১০ আগস্ট ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন…
  • ১০ আগস্ট ২০২৬