শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা মেশিন

০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ AM

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, স্কুলের সরকারি ফান্ড থেকে স্কুল পরিচালনা কমিটি মেশিন কিনবে। গত ২৬ জুন এক চিঠিতে প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কম টাকায় উন্নতমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন বিক্রির ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৭ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা বা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সল্যুশন দিচ্ছে। মন্ত্রণালয় অনুমোদিত টেকনিক্যাল স্পেসিফিকেশন ঠিক রেখে কয়েকটি ব্র্যান্ডের গুণগতমান সম্পন্ন ডিভাইস নিয়ে প্যাকেজ ছাড়া হয়েছে।স্পেসিফিকেশনে প্রতিটি মেশিনে রয়েছে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট সনাক্তকরণ প্রযুক্তি যা পাঁচ হাজার মানুষের হাতের ছাপ সংরক্ষণ করতে সক্ষম।

প্রতিটি ডিভাইস অনলাইনে নিয়ন্ত্রণ করা যবে। ইন্টারনেটের জন্য সাধারণ ব্রডব্র্যান্ড লাইন ছাড়াও ওয়াইফাই, জিপিআরএস বা থ্রিজি সিম ব্যবহার করে রিপোর্ট দেখা এবং কেন্দ্রিয়ভাবে সার্ভারে ডাটা সংরক্ষণ করা যাবে। ডিভাইসটিতে একবার চার্জ দিলে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ ছাড়া চলবে। ইউএসবি ইন্টারফেসের মাধ্যমে যুক্ত হয়েও ডিভাইসগুলো তথ্য আদান-প্রদান করতে পারে। সিস্টেমআই ডিভাইসগুলোতে তিন বছরের ওয়ারেন্টি প্রদান করছে। সরাসরি ঢাকার নিকেতন অফিস বা সারাদেশ থেকে ডিভাইসটি ডেলিভারি নেওয়া যাবে। ডিভাইসগুলোর বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য জেলা পর্যায়ে প্রতিনিধিও রেখেছি প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করার উদ্যোগ নিলে এ ব্যাপারে জোরাল উদ্যোগ নেয় সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye. net এই ঠিকানায় অথবা যোগাযোগ করা যাবে ০১৭৫৭৫৫৫৯৯৯ এই নম্বরে।

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950