শ্রেণিকক্ষেই অভিভাবকের মারধরের শিকার প্রাথমিক শিক্ষক

০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬ PM
উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করছেন ইউপি চেয়ারম্যান

উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করছেন ইউপি চেয়ারম্যান © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনেই সহকারী শিক্ষক শাহজাহানকে পেটালেন আবু খালেদ তোতা নামে এক অভিভাবক।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানান, প্রথম শ্রেণির ছাত্র ওমর আলী ক্লাসে অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে এসেছে। এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান ছেলেটিকে শাসিয়ে শারিরীক শাস্তি দেন। এরপরে ছেলেটি বাড়িতে গিয়ে তার বাবা আবু খালেদ তোতাকে নিয়ে আসেন। অভিভাবক শ্রেণি কক্ষে প্রবেশ করেই সহকারী শিক্ষক শাহজাহানকে মারধর করে।

এ ব্যাপারে সহকারী শিক্ষক শাহজাহান লাজ-লজ্জায় কথা বলতে রাজি হননি।

উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম জানান, স্কুল পরিদর্শণ করেছি। বিষয়টি ইউএনও’র নলেজে রয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬
মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত 
  • ১০ আগস্ট ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন…
  • ১০ আগস্ট ২০২৬