অনিয়মের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

০৩ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ AM

© ফাইল ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আমিনুল হক মাসুদ নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনিয়ম, অসদাচরণ, বিদ্যালয়ে অনুপস্থিত ও অফিস কক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

আমিনুল হক মাসুদ উপজেলার চরপাকুন্দিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রধান শিক্ষক আমিনুল হকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক বরাবর একটি প্রতিবেদন পাঠায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এর পরিপ্রেক্ষিতে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়। গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান চরপাকুন্দিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।

সেখানে গিয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিত না পেয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি প্রতিবেদন তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠান।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬