'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে স্কুলে গুলি-বোমা নিক্ষেপ

৩০ নভেম্বর ২০১৯, ০১:১২ PM

'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি ও বোমা ছুড়েছে একদল বাইক আরোহী। শুক্রবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ কোচবিহার স্টেশন লাগোয়া বাইশগুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে,  বাইক চড়ে একদল লোক স্কুল চলাকালীন জয় শ্রী রাম ধ্বনি দিয়ে এসে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি ও বোমা ছোঁড়ে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ার পর বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও দুই রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এফসিআই গুদামের শ্রমিক সংগঠনের দখল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছে। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। যদিও তৃণমূল ও বিজেপি একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে।

এই ঘটনায় সবচেয়ে ক্ষতি হয়েছে কোমলমতি ছাত্রদের। স্কুলের বাইরে বোমা-গুলির শব্দে প্রবল আতঙ্কে ভুগছেন তারা।

সূত্র : এই সময়

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬
মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত 
  • ১০ আগস্ট ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন…
  • ১০ আগস্ট ২০২৬