প্রেমপত্র লেখায় ২ শিশুকে হাত-পা বেঁধে রাখলেন শিক্ষক

২৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি শহরে এক স্কুলে শ্রেণিকক্ষে প্রেমপত্র লেখায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির দুই শিশুকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে শাস্তি দিয়েছে এক নারী প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) এ ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্লাসের পড়াশোনায় নাকি মনযোগ ছিল না তাদের। তাই তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বেঞ্চের পায়ার সঙ্গে।

এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হওয়ার পর ওই শিক্ষকের শাস্তির দাবি জানানো হয়েছে। তবে ওই স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, এক ছাত্র ক্লাসে বসেই প্রেমপত্র লিখছিল। অন্যজন তার সহপাঠীর জিনিস কেড়ে নিয়েছিল।

তার দাবি, আমি ওদেরকে বেঁধে রাখিনি। ওদের মায়েরা ওদেরকে বেঁধে রেখেছিল। কিন্তু স্কুলের মধ্যে কী করে দু’জন ছাত্রকে বেঁধে রাখতে দেয়া হল? এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি ওই শিক্ষিকা।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিশন।

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬