অষ্টম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে, পালিয়ে গেল বর

২৩ নভেম্বর ২০১৯, ১২:২৮ PM

রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া হাড়দো ও সিলিমপুর গ্রামে অষ্টম শ্রেণির দুই ছাত্রীর বাল্য বিয়ের আসর থেকে পালিয়ে গেল বর।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুই ছাত্রীর বাল্যবিয়েতে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনওর) উপস্থিতি টের পেয়ে বর সহ বিয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। এ সময় দুই বিয়েই বন্ধ করে দেন ইউএনও।

এ ব্যাপারে উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু বলেন, উপজেলার ওই গ্রামের গোলাম আলীর মেয়ে শাহিনা খাতুনের (১৩) বসন্তপুর গ্রামে এবং কালাম আলীর মেয়ে জান্নাতুন ফেরদৌসের হাড়দো গ্রামেই পৃথকভাবে বিয়ে ঠিক করেন তাদের বাবা-মা। সে মোতাবেক কনের বাড়িতে শনিবার সকাল থেকে বিয়ের আয়োজন করা হয়। ওই দুই ছাত্রী পবা উপজেলার বাগধানী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে।

তিনি আরও বলেন, চাঁন্দুড়িয়া হাড়দো ও সিলিমপুর গ্রামে দুটি বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় বরসহ অন্য লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের বাবা-মা এই মর্মে মুচলেকা দেন যে তাদের মেয়েদের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।

পরিবারের উদ্দেশ্যে ইউএনও তাদের জানান, আবারও বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬