প্রাথমিকের ৬৪ জেলা কর্মকর্তা রদবদল (তালিকা)

২১ নভেম্বর ২০১৯, ১১:২২ AM

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলার কর্মকর্তাদের রদবদল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর আগে সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ৬৪ জেলার কর্মকর্তাদের বদলি করে। নতুন বদলির কারণে আগের সব আদেশ বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কর্মসূচি পালন নিশ্চিত করবেন। এজন্য প্রয়োজনে মেধাবীদের পুরস্কৃত করতে হবে। শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং- বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

‘শিক্ষকরা লেসন প্ল্যান অনুযায়ী পাঠদান করছেন কি-না সেটিও গুরুত্ব দিয়ে নজরে রাখতে হবে। শিক্ষকদের নিয়মিত ল্যাপটপ, আইসিটি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতিও গুরুত্বারোপ করতে হবে। মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীন ২১ লাখ নিরক্ষরকে সাক্ষর করে তোলার কার্যক্রম তদারকি করতে হবে।’

রদবদল তালিকা দেখতে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬