প্রাথমিক সমাপনীতে প্রক্সি, ১৮ শিক্ষার্থী বহিষ্কার

২০ নভেম্বর ২০১৯, ১০:৩৮ AM

© ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রক্সির অভিযোগে ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে প্রক্সি দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবক ও দুই স্কুল শিক্ষিকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর গণিত পরীক্ষা চলাকালে উপজেলার তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কেন্দ্রে সাতটি আনন্দ স্কুলের ৩৮ শিক্ষার্থীর মধ্যে ১৮ জনের হয়ে পরীক্ষা দিচ্ছিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি জেনে প্রথমে প্রক্সি দেয়া ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে ৫০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সাথী আক্তার ও পপি আক্তার নামে দুই শিক্ষিকার ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

কেন্দ্র সচিব ও তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম জানান, খোঁজ নিয়ে দুটি কক্ষে ১৮ জন শিক্ষার্থীকে পাওয়া যায় যারা প্রক্সি দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬