বাইরের ৮ দেশে প্রাথমিক সমাপনী পরীক্ষা

১৬ নভেম্বর ২০১৯, ০৫:১১ PM

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রবিবার শুরু হবে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সারাদেশে ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের বাহিরে রয়েছে ৮ টি দেশে ১২টি কেন্দ্র। এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাতে প্রায় ২৯ লাখ শিক্ষার্থী অংশ নেবে।

এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে দশটায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিবে, এর মধ্যে ছাত্র সংখ্যা ১১লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিবে যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাহিরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতিমধ্যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সাথে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪ টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইলঃ [email protected].অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোনে নন্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২,০১৭১২১০৬৩৬৯,ইমেইলঃ[email protected].সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে।

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা …
  • ১১ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১১ আগস্ট ২০২৬
মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬