প্রাইমারি স্কুলে পূজার ছুটি ‘বাড়ছে’

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জানা গেছে, এ বছর মধ্যমিক স্তরে পূজার ছুটি ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ১৩ অক্টোবর (রোববার) পর্যন্ত আট দিন। আর প্রাথমিকে ছুটি ৭ অক্টোবর (সোমবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত মাত্র তিন দিন।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ রয়েছে প্রাথমিকের শিক্ষকদের।

দুর্গাপূজায় অন্যান্য বছর আটদিন বন্ধ থাকলেও এবার প্রাথমিকে তিন দিন কেন? সাংবাদিকদের করা এমন প্রশ্নে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির ছুটি পর্যালোচনার ইঙ্গিত দেন।

তিনি বলেন, এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র-শনিবার পড়ে ঈদের ছুটি বেড়ে গেছে। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার সংগ্রহ করে বসা হবে। ছুটি যোগ করার সুযোগ থাকলে তা করা হবে। চাঁদ দেখার উপর নির্ভর করে ছুটি হেরফের হয়েছে। মহাপরিচালক আরও বলেন, ‘এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, সমাধানের মধ্যে আছি।’

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬