১১তম গ্রেড দাবিতে মাঠে শিক্ষকরা, স্মারকলিপি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন জাতীয় স্কেলের ১১তম গ্রেডে নির্ধারণসহ চার দফা দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যের বেতন বৈষম্য দূর করার লক্ষে পরে তারা জেলা প্রশাসককের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন অফিসের সামনে থেকে শুরু হয়ে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল মুজিব সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসক অতুল সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন। ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় শিক্ষক নেতারা বলেন, বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড গড়ার কাজে যে সহকারী প্রাথমিক শিক্ষকরা নিয়োজিত, তাদেরকেই ৮ম জাতীয় বেতন স্কেলে বঞ্চিত করা হয়েছে। তাই, আজ সারাদেশের সাড়ে ৩ লাখ সহকারী শিক্ষকের মুখে তাই হতাশা আর বেদনার ছাপ।

এসময় ১১তম গ্রেডে বেতন প্রদান ছাড়াও শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ সৃষ্টি করা, নন ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করা এবং উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করার দাবি জানান শিক্ষক নেতারা।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬