রাজধানীতে ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৫ AM

© সংগৃহীত

শিশুদের মন থেকে ইংরেজির ভীতি দূর করানোর জন্য এবং শৈশব থেকেই ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীতে ইংলিশ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছিল।

সম্প্রতি প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণির শিশুদের জন্য এ অলিম্পিয়াডের আসর বসেছিল রাজধানীর গ্রীন রোডের আর এইচ হোম সেন্টারে হেডমেন একাডেমির শ্রেণি কক্ষে। এ অলিম্পিয়াডের আয়োজন করে স্মার্ট কিডস ইংলিশ ও হেডমেন একাডেমি।

ইংলিশ অলিম্পিয়াড সেশন-১ নামের এ আয়োজনে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ ও সেকেন্ড রানার আপের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্লে-গ্রুপ থেকে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি ক্লাসে যারা প্রথম হয়েছে সবাই পুরস্কার পেয়েছে। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল সার্টিফিকেট ও চকলেট।

অনুষ্ঠানে হেডমেন একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসাইন ও স্মার্ট কিডস ইংলিশের প্রধান জোবাইদা সুলতানা মলি, ধারাভাষ্যকার রবিউল ইসলাম রবি, আইইএলটিএস শিক্ষক সিরাজুম মুনির নির্ঝর, মার্টিন মণ্ডল ও তানভীর হোসেন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬