রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শিক্ষক বরখাস্ত

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৯ PM

© সংগৃহীত

রাজধানীর কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার সকালে গুলিস্তান ও পুরান ঢাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

আকস্মিক এ পরিদর্শনে রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে এক বছর অনুপস্থিত থাকায় বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায় শিক্ষকদের সতর্ক করে দেন প্রতিমন্ত্রী। এছাড়া গুলিস্তানের সুরিটোলা স্কুলে কোনো অনিয়ম পাননি মন্ত্রী। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরণের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬