নেচে গেয়ে পড়ানোর ভিডিও ভাইরাল

২৯ আগস্ট ২০১৯, ১২:৫৩ PM

ক্লাসরুম দেখলেই ভয় ভয় ভাবটা এখানে নেই। যদিও আর পাঁচটা স্কুলের মতোই ওড়িশার লামতাপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়। সরকারি স্কুলে ধাঁচেই তৈরি। ছাত্র-ছাত্রী সংখ্যা খুবই কম। কিন্তু যারা এই স্কুলে পড়ে তারা কিছুতেই স্কুল ছাড়তে রাজি নয়। কারণ এই স্কুলেও রয়েছে একজন নিকুম্ভ স্যার। যার ক্লাস করার জন্য অপেক্ষায় থাকে ছাত্রছাত্রীরা। প্রফুল্ল স্যারের ক্লাস আছে জানলেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে পড়ুয়ারা। প্রফুল্ল স্যারের ক্লাস মানেই নাচ, গান আর মজা।

কে এই প্রফুল্ল স্যার?
তার পুরো নাম প্রফুল্ল কুমার পাথি। বয়স ৫৬ বছরের কাছাকাছি। কোরাপুট জেলায় তিনি ডান্সিং স্যার নামেই পরিচিত। কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা মিশনের আওতায় তাকে নিয়োগ করা হয়েছিল লামতাপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। সেই ২০০৮ সালে। এই স্কুলে পড়ানো শুরু করার পর থেকেই চর্চায় চলে আসেন তিনি। বই, ব্ল্যাকবোর্ড, খাতা, পেন কিছুই লাগে না তার ক্লাসে। গান গেয়ে আর নাচ করে অর্ধেক পড়া পড়িয়ে দেন ছাত্রছাত্রীদের। পড়ুয়ারাও বেশ মজা করে সেই পড়া করে নেয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ডান্সিং স্যারের ভিডিও
সম্প্রতি কোরাপুটের এই জনপ্রিয় ডান্সিং স্যারের পড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্কুলেরই ভার প্রাপ্ত প্রধান শিক্ষক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে প্রফুল্ল স্যার কীভাবে নাচ গান করে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। আর পড়ুয়ারাও মহানন্দে সেই পড়া করছেন। ভিডিওতে দেখা গিয়েছে একটি ক্লাসরুমে দেওয়াল ঘেঁষে একটি চেয়ারে বসে রয়েছেন ডান্সিং স্যার। আর তার দুপাশে লাইন করে দাঁড়িয়ে রয়েছে পড়ুয়ারা। আর ডান্সিং স্যার বই হাতে নিয়ে নেচে নেচে পড়া বোঝাচ্ছেন তাদের। সেটা দেখে পড়ুয়ারা যেমন মজা পাচ্ছে তেমনই পড়াটাও করে নিচ্ছে।

কেন এইভাবে পড়ানো?
কেন এই পদ্ধিতে পড়ান তিনি? জিজ্ঞাসা করাতে প্রফুল্ল জানান, ছাত্রছাত্রীরা যাতে পড়তে মজা পায় সেরকম করে পড়ানো উচিত। তাতে পড়ার প্রতি তাদের আগ্রহ বাড়ে। সেকারণেই এই অভ্যাস তৈরি করে ফেলি। পড়াশোনাকে ভয় পায় অনেক ছেলেমেয়েই। সেই ভিতিটা যাতে মনের মধ্যে বসে না যায় সেকারণে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা জরুরি। তাছাড়া ক্লাসে নাচ, গান করে পড়া করলে ছত্রছাত্রীরা বেশ উচ্ছ্বল হয়ে ওঠে । ওদের ঘুম পায় না। ক্লান্তি আসে না। ডান্সিং স্যারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশংসা শুরু হয়ে গিয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬