প্রাথমিকে নিজ প্রতিষ্ঠানের প্রশ্ন শিক্ষকদেরই করতে হবে

২৮ আগস্ট ২০১৯, ০৯:৩৬ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিজ নিজ বিদ্যালয় শিক্ষকদের প্রণয়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৬ সালের একটি পরিপত্র অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার (পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ছাড়া) প্রশ্নপত্র উপজেলা/থানা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি প্রণয়ন করে।

পরিপত্রে বলা হয়, এতে পাঠদানে নিয়োজিত শিক্ষকদের প্রশ্ন করার বা প্রশ্নপত্র প্রণয়ন করার স্বাভাবিক সক্ষমতা লোপ পাচ্ছে। শিক্ষকদের প্রশ্ন করার দক্ষতা না থাকলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে না। ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভিটি আনার জন্য সর্বপ্রথম প্রয়োজন শিক্ষকদের মধ্যে ক্রিয়েটিভিটি সৃষ্টি করা। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনুসন্ধিৎসা সৃষ্টি হবে। এ কারণেই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা প্রণয়ন করা জরুরি।

‘এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার (পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ছাড়া) প্রশ্নপত্র এখন থেকে উপজেলা/থানা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটির পরিবর্তে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই কোনো সমিতি বা অন্য কোনো উৎস থেকে প্রশ্ন সংগ্রহ করা যাবে না।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬