অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি আগামী বছর থেকে

২৭ আগস্ট ২০১৯, ০৯:৪৪ AM

অনলাইনে বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ চলছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, জানুয়ারি-মার্চ সহকারী শিক্ষক বদলির নীতিমালা সংশোধন হচ্ছে। মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কমিটি কাজ করে এক মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত করবে বলে আশ্বাস দেন তিনি। ফলে আগামী বছর থেকে শিক্ষক বদলি অনলাইনে হবে।

সোমবার (২৬ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

১৫ই আগস্ট এই প্রথমবারের মতো শোক দিবস পালন করার জন্য প্রতিটি বিদ্যালয়ে দুই হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে দুই শিফটের বদলে এক শিফটে বিদ্যালয় চালু করার কাজ চলমান। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৯টি কক্ষ তৈরি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিদেশ সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় নতুন নতুন বিষয় সংযোজন করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-শিক্ষকদের জন্য বিদেশ প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক। এছাড়াও ঝিনাইদহ জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬