সেপ্টেম্বরের শুরুতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

২৬ আগস্ট ২০১৯, ০৬:৫০ PM

সেপ্টম্বরের শুরুর দিকে প্রকাশ হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। এ লক্ষ্যে কার্যক্রম চূড়ান্ত করার প্রস্তুতি সম্পন্ন করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। জানা গেছে, চারটি ধাপে নিয়োগ পরীক্ষা হলেও ৬১ জেলার ফল একত্রে প্রকাশ করা হবে।

ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে, ৮ থেকে ১০ সেপ্টেম্বর এ ফল প্রকাশের চিন্তা-ভাবনা করা হচ্ছে। চারটি ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হলেও সব জেলায় একত্রে ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়। মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

ডিপিইর নিয়োগ শাখার এক কর্মকর্তা জানান, লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে নম্বর সিট তৈরি করা হচ্ছে। বুয়েটে ওএমআর সিট মূল্যায়ন কাজও শেষ হয়েছে। লিখিত পরীক্ষায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় দ্রুত ফল প্রকাশের সিদ্ধান্ত থাকলেও ফল তৈরির কাজ শেষ করতে দুই মাসের বেশি পার হয়ে যাচ্ছে, অথচ এখনও তা প্রকাশ করা সম্ভব হয়নি। প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগে প্রার্থীর সংখ্যা ২৪ লাখের বেশি হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬