সরকারি প্রাথমিকের পাশে নতুন প্রতিষ্ঠান নয়

২১ আগস্ট ২০১৯, ১১:৪৪ AM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন কোনও শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার। এজন্য নজরদারি করতে থানা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (২০ আগস্ট) প্রকাশিত হয়েছে।

জানা গেছে, গত ২৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে সমমানের কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া জরুরি। কমিটির ওই সুপারিশের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এই নির্দেশনা জারি করে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বিভিন্ন সময়ে প্রাথমিক বিদ্যালয় এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার নজির রয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে কিন্ডার গার্টেন, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে তোলা হচ্ছে।

এ নিয়ে নানা অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানগুলোয় ঠিকমতো সরকারি কারিকুলাম অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950