প্রাথমিকে ৭ দিন ছুটি দেওয়ার দাবি

২১ আগস্ট ২০১৯, ১০:৫৩ AM

© ফাইল ফটো

প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি ৭ থেকে ১০ দিন করা হলেও এবার তা কমেছে। আগে ষষ্ঠী থেকে দশমি পর্যন্ত ছুটি থাকলেও এ বছর অষ্টমী থেকে দশমী পর্যন্ত তিন দিন ছুটি দেয়া হয়েছে। এ ছুটি বাড়িয়ে সাত দিন করার দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।

জানা গেছে, আগামী ৮ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি রয়েছে। এর আগের অষ্টমী থেকে তিন দিনের ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়। তবে এটি বাড়িয়ে সাত দিন করার দাবি জানাচ্ছেন প্রাথমিকের শিক্ষকর।

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক রঞ্জিত ভট্রাচার্য মনি বলেন, চাকুরিজীবনে প্রথম এমন ঘটনা। এজন্য কর্তৃপক্ষের কাছে দুর্গাপূজার ছুটি ৭ দিন করার দাবি জানান তিনি।

অপর সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক স্বরুপ দাস বলেন, দুর্গাপূজা হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। এতে ৩ দিনের পরিবর্তে কমপক্ষে সাত দিন ছুটি ঘোষণা করার ব্যবস্থা নিতে তিনি দাবি জানান।

তারা বলেন, দুর্গাপূজাই একমাত্র সার্বজনীন অনুষ্ঠান যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান পালন করেন। হিন্দুরা ধর্মীয় দিক থেকে এদেশের দ্বিতীয় সংখ্যগরিষ্ঠ। এজন্য সাত দিনের ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬