বাসররাতেই প্রাথমিক শিক্ষকের ঝুলন্ত লাশ!

২০ আগস্ট ২০১৯, ০৫:৪১ PM

© টিডিসি ফটো

ভোলায় নিজের বাসরঘর থেকে মো. মনির (৩২) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশিঐ শিক্ষকের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। জানা গেছে, বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

মনির ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে এবং রাজাপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

জানা যায়, গত শুক্রবার মনিরের সঙ্গে ভোলা পুলিশলাইনস এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২৬) বিয়ে হয়। সোমবার মেয়েকে তার বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি আনা হয়। আজ বৌভাত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাসরঘর থেকে মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মনিরের স্ত্রী বিবি জয়নব ভোলা সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

মনিরের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে স্ত্রী জয়নব বলেন, ঘুমানোর পর রাতের কোনো এক সময় মনির ঘরের সামনে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে মৃত্যুর কারণ তিনি বলতে পারছেন না। এ বিষযে ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন কুমার দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করি। তদন্ত করছি। তবে এটি হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬