নতুন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে নজরদারির নির্দেশ

২০ আগস্ট ২০১৯, ০১:৩৭ PM

© সংগৃহীত

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর এলাকার মাঝে পাশে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন গড়ে না উঠতে পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৯ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক আদেশে থানা/উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রতি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ জুলাই বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক চিঠিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে যাতে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য থানা বা উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারেদের নজরদারি বৃদ্ধির সুপারিশ করা হয়’। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা/উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সারাদেশে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে।

 

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬