গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

১৭ আগস্ট ২০১৯, ০৯:৩৪ PM

© সংগৃহীত

রূপগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামিন মাহাদী (১২) নামে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিন মাহাদী গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকার শহীদ আলমের ছেলে।

নিহতের পিতা শহীদ আলম জানান, সামিন মাহাদী গর্ন্ধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার দুপুর ১২ টার দিকে তার ছেলে স্কুল ছুটির পর বাড়ীতে আসে। পরে দুপুর ১টার দিকে তার সহপাঠী কয়েকজনের সঙ্গে বাড়ীর সামনে একটি পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে লেকের পানিতে মাহাদীর দেহ ভেসে উঠে।

এসময় আশেপাশে লোকজন মাহাদীকে উদ্ধার করে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬