নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী আশার

১৭ আগস্ট ২০১৯, ০৮:৩৬ PM
আশা আক্তার

আশা আক্তার

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি নবম শ্রেণীর ছাত্রী আশা আক্তার (১৪)। আশা উপজেলার বানিয়াজুরী এলাকার আব্দুস ছাত্তারের মেয়ে ও জাবরা শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

আশার মা ফাতেমা বেগম বলেন, গত ১৫ আগস্ট সকালে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আশা স্কুলে যায়। বেলা গড়িয়ে বিকেল হলে, আশা আর বাড়ি ফিরে না আসায় আমি স্কুলে যাই। শিক্ষকদের জিজ্ঞাসা করলে তারা জানান, স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে। এরপর স্কুলের বান্ধবী এবং আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান মিলেনি। বৃহস্পতিবার রাতেই ফাতেমা বেগম ঘিওর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

ঘিওর থানার এস. আই আব্দুস ছালাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ব্যাপারে ছাত্রীর মা থানায় জিডি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬