নান্দাইল উপজেলা

স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ AM
স্কুলে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

স্কুলে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে এ সিদ্ধান্তের কথা জানান নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপরও যদি স্কুল চলাকালীন কোনো শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনে ছাড়পত্র (টিসি) দেওয়া হবে।

সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, নির্বাচনী পরীক্ষায় যারা খারাপ ফলাফল করেছে, আগামী ক্লাসগুলোতে তাদের শতভাগ উপস্থিতি বজায় রাখতে হবে। শতভাগ উপস্থিতির পরও যদি শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়, তবে সে দায় সম্পূর্ণভাবে শিক্ষকদের নিতে হবে।

জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ১০৫ জন শিক্ষার্থীর নির্বাচনী (প্রি-টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, সব বিষয়ে মাত্র ১৩ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতেই জরুরি অভিভাবক সমাবেশ ডাকা হয়। 

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬