ভেতরে চলছে পরীক্ষা, বাইরে পশুর হাট

০৬ আগস্ট ২০১৯, ০৬:৩০ PM

© সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া বাজার এলাকার বাজুখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই স্কুলে পরীক্ষা চলাকালীন সময়েই বসানো হয় পশুর হাট বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের মাঠটি চারপাশে পাচির দিয়ে ঘেরা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকজন অসাধু ব্যক্তি ওই ঘেরা মাঠের মধ্যেই জোর করে পশুর হাট বসিয়ে হাটের নামে চাঁদাবাজি করছে। আর তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ও সভাপতি। এতে বিদ্যালয়ের পরিবেশ ও পড়াশোনার মান নষ্ট হচ্ছে।

অভিযোগের বিষয়ে বাজুখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বলেন, স্থানীয় চেয়ারম্যান ও হাট কমিটিকে নিষেধ করা হলেও তারা জোর করে পশু হাট বসিয়েছে।

বিদ্যালয়ের সভাপতি মুনছের আলী বলেন, স্থানীয় চেয়ারম্যান সমসের আলীর চাপের মুখে আমি বাধ্য হয়েছি বিদ্যালয় মাঠে পশু হাট বসাতে। মাঠে পশু হাট বসাতে না দিলে তিনি আমাকে বিভিন্নভাবে হুমকিও দিয়েছেন।

এদিকে চেয়ারম্যান সমসের আলী বিদ্যালয়ে হাট বসানোর কথা স্বীকার করে বলেন, আমরা হাটের টাকা পকেটে নেব না। সব টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্কুল মাঠে হাট বসানোর বিষয়টি আমার জানা নেই। আমাকে এ বিষয়ে প্রতিষ্ঠান বা স্থানীয় কেউ অভিযোগ করেনি। এমন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬