স্কুলের ক্যালেন্ডারে ১৫ আগস্ট ‘জাতীয় আনন্দ দিবস’

০৫ আগস্ট ২০১৯, ১২:৩৯ AM

© সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি স্কুলের বাৎসরিক ক্যালেন্ডারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ‘জাতীয় আনন্দ দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্যালেন্ডারটি ব্যবহার ও বিপণন করেছে স্কুল কর্তৃপক্ষ। সচেতন মহল বলছে, স্থানীয় প্রশাসন কি ঘুমিয়ে আছে? কিভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হয়ে গেলো ‘জাতীয় আনন্দ দিবস’।

উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ বাজার সংলগ্ন অক্সফোর্ড আইডিয়াল স্কুলের নামে ছাপানো ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসকে ‘জাতীয় আনন্দ দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও চলতি বছরের দীর্ঘ সাত মাস পার হয়ে গেলেও এমন গুরুতর ভুল নজরে নেননি ওই স্কুলের প্রধান শিক্ষক।

শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছেন এটি অনিচ্ছাকৃত ভুল। প্রধান শিক্ষকের এমন উত্তরে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন কিভাবে একটি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিনি চাকরি করছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে অক্সফোর্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, জামায়াত সমর্থিত ১০ থেকে ১২ জন ব্যক্তি ছয়-সাত বছর আগে অক্সফোর্ড আইডিয়াল স্কুলটি প্রতিষ্ঠিত করেছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফকে নির্দেশ দেয়া হয়েছে। একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬