রোদে পুড়ে ক্লাস করছে প্রাথমিকের ৩০০ শিক্ষার্থী

০৪ আগস্ট ২০১৯, ০৬:৫০ PM

© সংগৃহীত

শ্রেণিকক্ষ ও বেঞ্চের অভাবে একটি স্কুলের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে মাটিতে বসিয়ে পাঠদান দেয়া হচ্ছে। প্রচন্ড রোদে স্কুলের অনেক শিক্ষার্থীই মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। আবার বৃষ্টি আসলে বন্ধ রাখা হচ্ছে শিক্ষাকার্যক্রম। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি।

স্কুলের পাশে চা বাগানে হাসপাতালের একটি রুমে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়টিতে নেই নিরাপদ খাবার পানি, উন্নত স্যানিটেশন ও অবকাঠামো ব্যবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে ২০১৪ সালে বিদ্যালয়টি সরকারি করা হলেও এখন পর্যন্ত বিদ্যালয়টিতে কোনও পাকা ভবন নির্মাণ করা হয়নি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী গোয়ালা বলেন, আমাদের স্কুল নানান সমস্যায় জর্জরিত, বিশেষ কিরে শ্রেণিকক্ষ কম থাকায় শিক্ষার্থীদের প্লাস্টিকের বস্তা বিছিয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে৷ প্রচন্ড গরমে শিশু শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আবার বৃষ্টি আসলে ক্লাস বন্ধ রাখতে হয়।

ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬