প্রাথমিক শিক্ষিকা নার্গিসের বহিষ্কার প্রত্যাহার

০৪ আগস্ট ২০১৯, ০৪:১৫ PM

ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়ের সেই সহকারী শিক্ষিকা নার্গিস সুলতানা ছবির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি মহেশপুর উপজেলার ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। এর আগে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সাবলীলভাবে ইংরেজি পড়তে না পারার অজুহাতে তাকে সাময়িক বহিষ্কার করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আক্তারুজ্জামান ৩০ জুলাই ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। এ সময় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা সাবলীলভাবে ইংরেজি পড়তে পারে না। তাই অফিসে ফিরে তিনি ৩১ জুলাই ওই স্কুল ইংরেজির সহকারী শিক্ষক নার্গিস সুলতানা ছবিকে সাময়িক বরখাস্ত করেন।

১ অগাস্ট থেকে এই আদেশ কার্যকর হয়েছিল। কিন্তু ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সেই চিঠিতেই রয়েছে ২২টি ভুল। এ নিয়ে ঝিনাইদহের শিক্ষক মহলে একদিকে যেমন চলছিল সমালোচনা। এরমধ্যে সেই প্রাথমিক শিক্ষিকা নার্গিসের বাহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আক্তারুজ্জামান।

এদিকে শিক্ষার্থীদের সাবলীলভাবে ইংরেজি পড়াতে না পারায় প্রাথমিক শিক্ষিকাকে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষকরা। আজ রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বাসপ্রাবিপ্রশিস) এ প্রতিবাদ জানান। এসময় ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

 

বহিষ্কার আদেশ প্রত্যাহারে অফিস আদেশ

 

এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা আন্দোলনের হুমকি দিয়েছেন। এছাড়া ওই আদেশ প্রত্যাহার না হলে হাইকোর্টে রিট করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা। তবে তীব্র প্রতিবাদের মুখে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিই)।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬