বন্যার্তদের মাঝে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

০৪ আগস্ট ২০১৯, ১২:৩৯ PM

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। গত বুধবার হতে শনিবার পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

গতকাল শনিবার প্রতিমন্ত্রী রৌমারীতে কৃষকদের মাঝে ধান সবজি বীজ সামগ্রীও বিতরণ করেন। এ সময় বন্যার্তদের পাশে থাকার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

বন্যা পরিস্থিতি অবনতি হবার সাথে সাথেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সরকারিভাবে সফর করেন এবং জেলাভিত্তিক ত্রাণ বিতরণ কর্মসূচি সমন্বয় করেন। প্রায় ২ সপ্তাহের অধিকাংশ সময়ই তিনি কুড়িগ্রামে বন্যার্তদের পাশে ছিলেন।

দুর্গম এলাকায় স্পিডবোটে গমন করে তিনি ত্রাণ বিতরণ করেন এবং অন্যান্যদের ত্রাণ বিতরণে সহযোগিতা করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকায় তিনি লুঙ্গি পরে গমন করেন এবং মানুষের সাথে মিশে যান, যা মিডিয়াতে ব্যাপক প্রশংসিত হয়।

উল্লেখ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর বন্যায় সারাদেশে ১৬৩টি উপজেলা প্লাবিত হয়। বন্যার পানি কুড়িগ্রামে ছিল ১৪ দিন ধরে। সামগ্রিকভাবে এই বন্যায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হলেও শুধু কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ঘরবাড়ি ছাড়া হয়েছে ৭০ হাজার মানুষ।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close